Advertisement

Tuesday, May 20, 2014

এবার ম্যাকের জন্য এল অভ্র ।

উইন্ডোজ ও লিনাক্সের পর এবার অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের জন্যও ফোনেটিক কি-বোর্ড দিয়ে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার অভ্রের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। বিজয় দিবসে এটি চালু হয়। অ্যাপলের বিভিন্ন পণ্যের নামকরণের ঐতিহ্য অনুসারে ম্যাকের জন্য প্রকাশিত এই সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে আই-অভ্র।
আই-অভ্রতে যুক্ত হয়েছে নানা ধরনের সুবিধা। এতে অভ্র ফোনেটিক লেআউট ব্যবহার করে বাংলা লেখা যাবে। অমিক্রন ল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রোগ্রামার মেহদী হাসান খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, ‘আমরা চেয়েছি, সব অপারেটিং সিস্টেম ব্যবহারকারীই যাতে অভ্র ব্যবহার করে বাংলায় লিখতে পারেন, সেই চিন্তা থেকেই এবার ম্যাকের জন্য আই-অভ্র চালু হলো।’ পরবর্তী সময়ে আইফোনের জন্য বিশেষ অভ্র কি-বোর্ড তৈরির ব্যাপারে চিন্তা রয়েছে বলেও জানান তিনি।
অভ্রের অন্য সংস্করণের মতো আই-অভ্রতেও রয়েছে ‘অভিধান সাহায্য’। এটি ফোনেটিকে বাংলা লেখার সময় কাছাকাছি বাংলা শব্দগুলো নির্ণয় করতে এবং পরামর্শ হিসেবে সঠিক শব্দের তালিকা দেখাবে। এর ফলে সঠিক বানানে বাংলা লেখাও বেশ সহজ হবে। পাশাপাশি থাকছে স্বয়ংক্রিয় বানান শুদ্ধ করার (অটো-কারেক্ট) সুবিধা। ইংরেজি শব্দ যেগুলো খুবই পরিচিত (যেমন: ফেসবুক, ডাউনলোড), সেগুলো ইংরেজিতে লিখলে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় দেখাবে। আই-অভ্র ম্যাক ওএস এক্স ১০.৭ (লায়ন), ওএস এক্স ১০.৮ (মাউন্টেন লায়ন) এবং সর্বশেষ সংস্করণ ওএস এক্স ১০.৯ (ম্যাভেরিকস) সংস্করণে চলবে।
ব্যবহারের পদ্ধতি ও বিনা মূল্যে আই-অভ্র পাওয়া যাবে www.omicronlab.com/iavro.html ঠিকানায়।
সংগৃহীত From: Prothom Alo
  • 0Blogger Comment
  • Facebook Comment

Leave your comment

Post a Comment